বাসে দুই মহিলা

একটি গাড়িতে ঝগড়া করছে দুই মহিলা। অবশেষে ডেকে আনল গাড়ির হেল্পারকে।
“যদি এই জানালাটা খোলা থাকে, ঠাণ্ডায় মারা যাবো আমি।” ঘোষণা করল একজন।
“আর বন্ধ থাকলে দমবন্ধ হয়ে মারা যাব আমি।” অন্যজন ঘোষণা করল।
হতবুদ্ধি হয়ে হেল্পার পাশের এক বয়স্ক ভদ্রলোককে মীমাংসা করে দেওয়ার জন্যে আমন্ত্রণ জানাল।
“প্রথমে জানালাটা পুরা খুলে দাও। এতে একজন মারা যাবে। এরপর বন্ধ করে দাও। এতে মারা যাবে আরেকজন। তারপর আমরা শান্তিতে থাকতে পারব।” রায় দিলেন বয়স্ক ভদ্রলোকটি।

0 comments:

Post a Comment