বাদাম ও বুড়ো দাদু

বারান্দার রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন বুড়ো দাদু। আর তার নাতি সারা বাড়িময়
দৌড়ে বেড়াচ্ছিলো। হঠাৎ দাদুর কাছে এসে নাতি জিজ্ঞেস করলো,
‘দাদু, তোমার তো দাঁত নেই, তা তুমি কি বাদাম খেতে পারো?’
নাতির মাথায় হাত বুলোতে বুলোতে দাদু বললো, ‘নারে! নকল দাঁত দিয়ে কি আর বাদাম খাওয়া যায়! বাদামগুলো সব তুমিই খেয়ে নাও।’
তখন নাতি খুশি হয়ে বললো, ‘আরে না না, তা নয়। এই বাদামগুলো পকেটে নিয়ে ঠিকমতো খেলতেই পারছি না। কারো কাছে রাখলে তো সে টুকটুক করে ঠিক কয়েকটা বাদাম খেয়ে নেবে। তাই তুমিই রাখো। তুমি তো আর বাদামগুলো খেতে পারবে না!’

0 comments:

Post a Comment