RSS

তিন পাগল

তিন পাগল গল্প করছে।
১ম পাগল: পুরো এশায়া মহাদেশটাই আমার।
২য় পাগল: পুরো পৃথিবীটাই ত আমার।
৩য় পাগল: আরে ধেত,আমি আবার এগুলো তোদের কাছে কবে বিক্রি করলাম যে সবকিছু তোদের?

read comments Read User's Comments

আবুল এবং জ্যোতিষী

আবুল গেল তার জ্যোতিষী বাবার কাছে। ডান হাত বাড়িয়ে বলল, বাবা! আমার ডান হাত চুলকায়। কী আছে সামনে বলেন?
জ্যোতিষ বাবা বলল, তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!
আবুল বলল, বাবা বাম হাতও চুলকায়!
বাবা বলে, কী বলিস! তোর আরও অর্থ আসবে।
আবুল আনন্দিত গলায় বলল, বাবা বাবা, আমার ডান হাঁটু চুলকায়।
জ্যোতিষ বলল, তোর বিদেশ যাত্রা হবে।
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বলল, আমার বাম হাঁটুও চুলকায়!!
বিরক্ত হয়ে জ্যোতিষী বলল, ওরে হারামজাদা, তোর তো চুলকানি হয়েছে!!!

read comments Read User's Comments

দোকানে আগুন

এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। গাবলু সোজা আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ছয়জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল।

পরে তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং, ‘অপরাধ করেনি মানে? সে যাদের দোকান থেকে বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।’

read comments Read User's Comments

পাগলের সুসংবাদ আর একটা দুঃসংবাদ

পাগলা গারদের ডাক্তার এক পাগলের কাছে গিয়ে বললঃ আপনার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে। কোনটা আগে শুনতে চান?

পাগল ফিচ করে হেসেঃ সুসংবাদটাই আগে বলেন।

ডাক্তারঃ সুসংবাদটা হলো, আপনি আজ যে দুঃসাহসিক কাজ
করেছেন, হাসপাতালের পুকুরে ডুবন্ত আরেক পাগলকে যেভাবে ঝাপিয়ে পড়ে উদ্ধার করেছেন, তাতে আমরা নিশ্চিত আপনি আর পাগল নন। আপনি সুস্থ হয়ে গেছেন। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পাড়েন।

পাগলঃ আর দুঃসংবাদটা কি?

ডাক্তারঃ দুঃসংবাদটা হচ্ছে, আপনি যে পাগলকে পানি থেকে উদ্ধার করেছিলেন, সে পরবর্তিতে আত্মহত্যা করেছে পুকুরের পাশের আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে।

পাগল আবারো ফিচ করে হেসেঃ "আরে না! ও তো নিজে গলায় দড়ি দেয় নাই। পুকুর থিকা উঠানোর পর দেখলাম ব্যাটা ভিজা পুরা চুপচুপা হইয়া রইছে, তাই আমিই ওরে আম গাছের লগে লটকাইয়া শুকাইতে দিছিলাম"

read comments Read User's Comments

বিদ্যুত্ আসে মামার বাসা থেকে

ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’

প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে আব্দুলের ছেলের জবাব, ‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’

শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’

আব্দুলের ছেলের জবাব—‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন "ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!" আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার??

read comments Read User's Comments